সরকারের উদ্যোগে ‘অ্যাকোয়া বায়োডাইভারসিটি’ পার্কের নতুন পরিচয় পাচ্ছে বর্তির বিল
কলকাতা: উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের বেরাবেড়িয়া (Barti Beel)পঞ্চায়েত এলাকায় অবস্থিত বর্তির বিল পাচ্ছে এক নতুন পরিচয়। প্রায় ৪৫০ একরের এই জলাভূমিকে ‘অ্যাকোয়া বায়োডাইভারসিটি পার্ক’…
কলকাতা: উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের বেরাবেড়িয়া (Barti Beel)পঞ্চায়েত এলাকায় অবস্থিত বর্তির বিল পাচ্ছে এক নতুন পরিচয়। প্রায় ৪৫০ একরের এই জলাভূমিকে ‘অ্যাকোয়া বায়োডাইভারসিটি পার্ক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিল পরিযায়ী পাখি, পর্যটক এবং নৌকা ভ্রমণের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। স্থানীয় কিছু বাসিন্দা নৌকা চালানো ও ফটোগ্রাফির মাধ্যমে পর্যটন থেকে উপার্জনও শুরু করেছেন।
এখন চারপাশের রাস্তা সবুজায়নের কাজ শুরু হয়েছে, যার লক্ষ্য আগামী তিন-চার বছরে প্রায় তিন হাজার দেশীয় ও পরিবেশবান্ধব গাছ লাগানো।বর্তির বিল (Barti Beel)দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। এখানে নানা ধরনের মাছ পাওয়া যায়, যা মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে সাহায্য করে। একই সঙ্গে শীতকালে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। দূর-দূরান্ত থেকে পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন।
আরও দেখুনঃ আলোর সাহায্যে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ! চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
নৌকায় চড়ে বিলের (Barti Beel)মাঝখানে যাওয়া, পাখির ছবি তোলা এসব এখন নিয়মিত দৃশ্য। স্থানীয় যুবকরা নৌকা ভাড়া দিয়ে এবং গাইড হিসেবে কাজ করে কিছুটা আয় করছেন। ফটোগ্রাফাররাও এখানকার সৌন্দর্য ধরে রাখতে ব্যস্ত থাকেন।সম্প্রতি বিলকে কেন্দ্র করে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় সাত কিলোমিটার রাস্তার দুই পাশে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে পঞ্চাশটি কৃষ্ণচূড়া চারা রোপণ করা হয়েছে।
ধীরে ধীরে দেশীয় প্রজাতির গাছ লাগানো হবে, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং পাখিদের আশ্রয় বাড়ে। স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সবুজায়ন শুধু সৌন্দর্য বাড়াবে না, মাটির ক্ষয় রোধ ও জলধারণ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে।
স্থানীয় বাসিন্দারা অবশ্য পর্যটন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি, মৎস্যচাষ ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার ওপর জোর দিচ্ছেন। অনেকেই মনে করেন, পরিকল্পিতভাবে উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি আরও মজবুত হবে।তবে কিছু উদ্বেগও রয়েছে।
সন্ধ্যা ঘনিয়ে এলে এলাকায় মাদক সেবন ও অবৈধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। (Barti Beel)স্থানীয়রা বলছেন, পর্যটন বাড়লে এই সমস্যা আরও বাড়তে পারে। তাই প্রশাসনের কাছে তাঁরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে রেখেছে বলে জানা গেছে। নিয়মিত টহল ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলা করা হবে বলে আশা করা হচ্ছে।