শিল্ড ফাইনালে পৌঁছে বিশাল কাইথ প্রসঙ্গে ‘বিস্ফোরক’ বাগান সভাপতি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার বিকেলে কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনাল। যেখানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট নেমেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। বলাবাহুল্য,…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: রবিবার বিকেলে কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনাল। যেখানে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট নেমেছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল পাঞ্জাব শিবির। ক্যালকাটা কাস্টমসকে গোলের মালা দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করেছিল ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যেটা মনোবল বাড়িয়ে দিয়েছিল সকলের। তারপর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দল নেমে পড়েছিল সেমিফাইনালে।
ALSO READ – কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে নয়া বিনিয়োগকারী, ‘আরব’ সংস্থার হাতে মালিকানা
গোটা ম্যাচ জুড়ে আকর্ষণীয় ফুটবল খেললেও শেষ পর্যন্ত মেলেনি ফাইনালের টিকিট। ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ফলাফল থাকায় ম্যাচ চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে। সেখান থেকে টাইব্রেকার। আর এই টাইব্রেকারেই বাজিমাত করে সবুজ-মেরুন। ত্রাতার ভূমিকায় বিশাল কাইথ। যার উপর ভরসা করে থাকে আপামর বাগান জনতা। বলাবাহুল্য, এবারের ডুরান্ড ফাইনালে খারাপ পারফরম্যান্সের পর জাতীয় শিবিরে ডাক পাননি বিশাল। সেই নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এবার কঠিন সময় ফের নিজের জাত চিনিয়ে দিলেন এই ভারতীয় গোলরক্ষক।
ALSO READ – বাড়ল শক্তি! পাঞ্জাব এফসিতে যোগ দিলেন এই বিদেশি মিডফিল্ডার
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশাল প্রসঙ্গে বাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘বিশাল আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। টাইব্রেকারে প্রত্যেকবার বিশাল কাইথ অন্য মানের হয়ে ওঠে। আমি মনে করি ভারতবর্ষে এখন অন্যতম সেরা গোলকিপার বিশাল কাইথ। টাইব্রেকারে তো অবশ্যই সেরা। এটা দুর্ভাগ্যজনক যে সে এখন জাতীয় দলে নেই। যাইহোক আইএফএ শিল্ডের ফাইনালে ওঠা, আমরা আশা করব ফাইনালে পুরো দল পাবো।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.