তেল আভিভের বহুতলে ধাক্কার ছক, ব্যর্থ হয়ে ফ্লাইটের দু’টি ইঞ্জিন বন্ধের চেষ্টা হাম্মামির, ফ্লাইদুবাই কাণ্ডে চাঞ্চল্যকর দাবি
রিপোর্ট অনুযায়ী, হাম্মামির পরিকল্পনা ছিল, ককপিটে থাকা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে খুন করে নিজের হাতে বিমানের নিয়ন্ত্রণ নেবেন তিনি। তার পরে সোজা তেল আভিভের একটি বহুতলে গিয়ে ধাক্কা মারবেন। তবে কোন বহুতলে ধাক্কার পরিকল্পনা ছিল, তা জানা যায়নি। তবে ধাক্কা মারার আগে কোনও ইজ়রায়েলি যুদ্ধবিমান যাতে তাঁকে বাধা দিতে না পারে, তার পরিকল্পনাও আগাম ছকে রেখেছিলেন দাবি করা হয়েছে রিপোর্টে। এমনকী ইজ়রায়েলি কর্তৃপক্ষ যাতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ না পায়, সেই বিষয়টাও তাঁর মাথায় ছিল বলে দাবি।