অভিন্ন নীতির পক্ষে সুপ্রিম কোর্ট - 24 Ghanta Bangla News
Home

অভিন্ন নীতির পক্ষে সুপ্রিম কোর্ট

Spread the love

২০১২ ও ২০১৫–র কর্নাটক কম্পালসরি সার্ভিস ট্রেনিং অ্যাক্ট অনুযায়ী, এমবিবিএস, এমডি এবং সুপার-স্পেশালিটি উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে এক বছরের জন্যে বাধ্যতামূলক গ্রামীণ স্বাস্থ্য–সেবা দিতে হয়। ২০২৩–এ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্নাটক সরকার সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডিমড বিশ্ববিদ্যালয়ে নিজস্ব খরচে পড়া ছাত্র-ছাত্রীদের জন্যেও এই গ্রামীণ সেবা বাধ্যতামূলক করে। এই গ্রামীণ সেবা সম্পন্ন করে এনওসি যতক্ষণ না কেউ পাচ্ছেন, ততক্ষণ কর্নাটক মেডিক্যাল কাউন্সিলে স্থায়ী রেজিস্ট্রেশন পাওয়া যায় না। এই নিয়মে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারীর বক্তব্য, যাঁরা বেসরকারি আসনে বেশ অর্থব্যয়ে পড়াশোনা করছেন, তাঁরা কোনও সরকারি ভর্তুকি পান না। ফলে সরকারি আসনের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের এক করে দেখা চলে না এবং তাঁদের ক্ষেত্রে বাধ্যতামূলক গ্রামীণ সেবার নিয়মও খাটে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *