ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন দেনুড়ের এক বাসিন্দা
এই সময়, বর্ধমান: প্রতি শনিবার স্কুটি চালিয়ে মেয়েকে নিয়ে যেতেন গান শেখাতে। যেতেন মন্তেশ্বরে। গান শেখা শেষ হলে স্কুটিতেই মেয়েকে নিয়ে ফিরতেন বাড়ি। সেই বাড়িতে আর ফেরা হলো না পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনুড়ের বাসিন্দা মাধুরী মোহন্তর (৩২)। শনিবার মেয়ে অহনাকে নিয়ে ফেরার পথে মন্তেশ্বরের ভারুচায় এক ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন তিনি। গুরুতর জখম হয় বছর দশেকের অহনা, তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।