Vastu Shastra: দেওয়ালে অশ্বত্থগাছ দেখলেই তুলে ফেলেন? এই ছোট্ট ভুলে হতে পারে বড় ক্ষতি! | Peepal Tree Growing on House Wall or Roof: Is It Inauspicious According to Vastu Shastra? - 24 Ghanta Bangla News
Home

Vastu Shastra: দেওয়ালে অশ্বত্থগাছ দেখলেই তুলে ফেলেন? এই ছোট্ট ভুলে হতে পারে বড় ক্ষতি! | Peepal Tree Growing on House Wall or Roof: Is It Inauspicious According to Vastu Shastra?

Spread the love

Vastu Shastra: দেওয়ালে অশ্বত্থগাছ দেখলেই তুলে ফেলেন? এই ছোট্ট ভুলে হতে পারে বড় ক্ষতি!

কী বলছেন বাস্তুবিদরা?Image Credit: AI Tool

পুরনো বাড়ির দেওয়াল হোক বা ছাদের কোনা, একটু ফাটল পেলেই সেখানে মাথা চাড়া দিয়ে ওঠে অশ্বত্থগাছ (Peepal Tree)। কোনও যত্ন ছাড়াই দিব্যি বেড়ে ওঠে এই গাছ। আমরা অনেকেই এটাকে খুব সাধারণ ব্যাপার ভেবে এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র (Vastu Shastra) এই নিয়ে ঠিক কী বলছে? আপনার বাড়ির দেওয়ালে এই গাছ থাকা কি আদৌ ভাল, নাকি এতে ঘরের শান্তি নষ্ট হতে পারে? চলুন, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক।

বাড়িতে অশ্বত্থগাছ থাকা কি সত্যিই অশুভ?

হিন্দু শাস্ত্রে অশ্বত্থগাছকে খুবই পবিত্র বলে মানা হয়। এই গাছের সঙ্গে সরাসরি যোগ রয়েছে শনিদেবের। বলা হয়, অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালালে শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হল, এত পবিত্র হওয়া সত্ত্বেও বাড়ির ভেতরে বা ছাদে এই গাছ থাকা মোটেই শুভ নয়। শাস্ত্রমতে, বাড়ির আনাচকানাচে অশ্বত্থগাছ গজিয়ে উঠলে তা বাস্তুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছটি ছোট থাকতেই ব্যবস্থা নেওয়া জরুরি। বড় হয়ে গেলে যেমন বাড়ির দেওয়ালের ক্ষতি হয়, তেমনই বাস্তু দোষও তৈরি হতে পারে।

কীভাবে সরাবেন এই গাছ?

বাড়িতে অশ্বত্থগাছ দেখলেই তাড়াহুড়ো করে উপড়ে ফেলে দেবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। শাস্ত্র বলছে, এই গাছ সরানোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথমে খুব সাবধানে গাছটিকে একদম গোড়া থেকে তুলতে হবে। খেয়াল রাখবেন, তোলার সময় গাছের শিকড়ে যেন কোনও আঘাত না লাগে।

গাছটি তোলার পর ভুলেও তা ডাস্টবিনে বা রাস্তায় ফেলে দেবেন না। বদলে বাড়ির কাছাকাছি কোনও খোলা মাঠে বা মন্দিরচত্বরে গিয়ে গাছটিকে যত্ন করে পুঁতে দিন। এতে গাছটিও বেঁচে থাকবে, আর আপনারও কোনও দোষ লাগবে না বলে জানাচ্ছেন বাস্তুবিদরা।

গাছ তোলার পর কী করবেন?

কাজ কিন্তু এখানেই শেষ নয়। বাড়ির যে দেওয়াল বা ছাদের কোনা থেকে আপনি অশ্বত্থগাছটি তুললেন, সেই জায়গাটি ভাল করে পরিষ্কার করুন। তারপর সেখানে একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। শাস্ত্রমতে, গঙ্গাজল ছিটিয়ে জায়গাটি শুদ্ধ করে নিলে বাস্তুর নেতিবাচক প্রভাব কেটে যায়।

তাই এরপর থেকে বাড়ির দেওয়ালে ছোট অশ্বত্থগাছ দেখলেই ভয় পাবেন না। আবার অবহেলাও করবেন না। শাস্ত্রের এই সহজ নিয়ম মেনে কাজটি সেরে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *