Uruguay in Kolkata | ফুটবল ছেড়ে ইডেনে ক্রিকেট খেললেন ফোরলানরা! বৃষ্টির দিনে শহর ঘুরল উরুগুয়ের ফুটবল দল - 24 Ghanta Bangla News
Home

Uruguay in Kolkata | ফুটবল ছেড়ে ইডেনে ক্রিকেট খেললেন ফোরলানরা! বৃষ্টির দিনে শহর ঘুরল উরুগুয়ের ফুটবল দল

Spread the love

ব্রাজ়িল ম্যাচের উন্মাদনা এখনও টাটকা। যুবভারতীর গ্যালারি শনিবার রাতের স্মৃতিতে মগ্ন, শহরের রাস্তায় এখনও হলুদ-সবুজের ছাপ। সেই আবহেই কলকাতায় উপস্থিত টিম উরুগুয়ে। ভারতের বিরুদ্ধে ৬ অক্টোবরের লড়াইয়ের আগে হাতে পাওয়া সময়টা শুধু প্রস্তুতিতে আটকে রাখেনি দিয়েগো ফোরলানের দল। রবিবার বৃষ্টির জন্য অনুশীলন বাতিল হয় উরুগুয়ের। সেই সুযোগে ফুটবলের শহর কলকাতাকে একটু কাছ থেকে চিনে নেওয়ার চেষ্টা করেছেন ফোরলানরা। ভিক্টোরিয়ায়র ইতিহাস দেখলেন, গির্জায় গেলেন, আর শেষে ইডেনে গিয়ে ভারতীয়দের সবচেয়ে ভালোবাসার খেলা ক্রিকেটেও হাত পাকালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *