উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট কবে, কোথা থেকে পাবেন দর্শকরা? - 24 Ghanta Bangla News
Home

উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট কবে, কোথা থেকে পাবেন দর্শকরা?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল সন্ধ্যায় এক নয়া ইতিহাসের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দল ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল সন্ধ্যায় এক নয়া ইতিহাসের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দল ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ভারত বড় ব্যবধানে পরাজিত হলেও ফুটবলারদের পারফরম্যান্স কিছুটা হলেও খুশি করেছে সমর্থকদের। আজ সকালেই শহর ছেড়েছে ব্রাজিল দল। তবে গত রাতের ম্যাচের রেশ এখনও রয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে এসবের মাঝেই আগামী ৬ই অক্টোবর যুবভারতীর বুকে আর ও একটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নামবে ব্লু-টাইগার্স (India Vs Uruguay)।

যেখানে এবার তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ে ফুটবল দল। এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। বলাবাহুল্য, গত বেশ কয়েকদিন আগেই শহরে এসে পৌঁছে গিয়েছিল উরুগুয়ে ফুটবল দল। তারপর মাঠে নেমে অনুশীলন করার পাশাপাশি শহর ও ঘুরে দেখেন উরুগুইয়ান ফুটবলাররা। তবে গত ব্রাজিল ম্যাচের পরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বিশেষ ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী গত মেসি ইভেন্টে প্রতারিত ফুটবলপ্রেমীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে এই ম্যাচের টিকিট। কিন্তু কবে ও কোন কোন স্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা, সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য।

ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেসি ইভেন্ট টিকিটের প্রমাণ সহ যেকোনও একটি সরকারি পরিচয় পত্র নিয়ে উরুগুয়ে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। সেক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে শহরের মোট ৮টি স্থানকে। যার মধ্যে রয়েছে মোহিত মিত্র মঞ্চ, মিলন মঞ্জুরী কমিউনিটি হল, জেমস লং সরণির অভয়ন কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল, বিধাননগর পৌরসভা ক্রীড়া কমপ্লেক্স, রাজারহাট গোপালপুর সুইমিং পুল। এছাড়াও দেওয়া হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২, ৩এ ও গেট নম্বর ৫ থেকে। সুবিধা মত স্থান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সকলে।

india-uruguay-match-free-tickets-collection-date-venues-kolkata

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *