ভারত–সহ ৬৭ দেশে সরকারি ডাক্তারের ঘাটতি, আশঙ্কা ‘হু’-এর - 24 Ghanta Bangla News
Home

ভারত–সহ ৬৭ দেশে সরকারি ডাক্তারের ঘাটতি, আশঙ্কা ‘হু’-এর

Spread the love

এই সময়, নয়াদিল্লি: আগামী কয়েক বছরের মধ্যে ভারত–সহ বিশ্বের ৬৭টি দেশে কর্মরত সরকারি চিকিত্‍সকের সংখ্যায় বড় রকমের ঘাটতি দেখা দিতে পারে— এমনই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, এই আশঙ্কার কথা জানিয়ে ৬৭টি দেশের স্বাস্থ্য মন্ত্রককে ‘হু’ চিঠিও পাঠিয়েছে৷ সূত্রের খবর, ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, যে ৬৭টি দেশে চিকিত্‍সকের ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে, সেখানে কর্মরত সরকারি চিকিত্‍সকদের প্রত্যেক চার জনের মধ্যে অন্তত এক জন চিকিত্‍সক অবসরের খুব কাছাকাছি চলে এসেছেন৷ ‘হু’-র বক্তব্য, ওই ৬৭টি দেশে মোট কর্মরত সরকারি চিকিত্‍সকদের ২৫ শতাংশের বয়স ৫৫ বছর বা তার বেশি৷ এত বিপুল সংখ্যক চিকিত্‍সক পর পর অবসর নিতে শুরু করলে তাঁদের শূন্যস্থান রাতারাতি পূরণ করা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কারণ, প্রতিদিনই জনসংখ্যার ক্রমবর্ধমান চাপের সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *