নিরাপত্তার স্বার্থে গেটের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত, SRFTI-তে এখনও ক্লাস বন্ধ, জারি প্রতিবাদ - 24 Ghanta Bangla News
Home

নিরাপত্তার স্বার্থে গেটের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত, SRFTI-তে এখনও ক্লাস বন্ধ, জারি প্রতিবাদ

Spread the love

সূত্রের খবর, পড়ুয়ারাই গেটের উচ্চতা বৃদ্ধির দাবি করেছিলেন। এখনও গেটের সামনে পুলিশ পিকেটিং রয়েছে। তা ছাড়াও নিরাপত্তারক্ষী বাড়ানো, সিসিটিভি–র সংখ্যা বৃদ্ধি নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখনও অনেক পড়ুয়া ভয়ে সিঁটিয়ে রয়েছেন। তাঁদের জন্য এ বার একটি কাউন্সেলিং সংস্থার সহায়তা নিচ্ছেন কর্তৃপক্ষ। পড়ুয়ারা জানিয়েছেন, যতক্ষণ না উপাচার্য সন্তোষ আজমেরা বিবৃতি দিয়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম নিচ্ছেন এবং নিন্দা করছেন, ততক্ষণ ক্লাস বয়কট চলবে। যদিও ইতিমধ্যে উপাচার্য একটি বিবৃতি জারি করেছিলেন, কিন্তু তার বয়ান পড়ুয়াদের পছন্দ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *