নাগোভা এশিয়ান গেমসে ভারতের সোনা জয়, কুস্তিতে সেরার মুকুট আমন শেরওয়াতের - 24 Ghanta Bangla News
Home

নাগোভা এশিয়ান গেমসে ভারতের সোনা জয়, কুস্তিতে সেরার মুকুট আমন শেরওয়াতের

Spread the love

চেন্নাই/নাগোভা: ওজন কমানোর চ্যালেঞ্জ পেরিয়ে এশিয়ান গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন তারকা ভারতীয় কুস্তিগীর আমন শেরওয়াত (Aman Sehrawat)। জাপানের নাগোভায় (Nagoya) চলমান ২০২৬…

চেন্নাই/নাগোভা: ওজন কমানোর চ্যালেঞ্জ পেরিয়ে এশিয়ান গেমসে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন তারকা ভারতীয় কুস্তিগীর আমন শেরওয়াত (Aman Sehrawat)। জাপানের নাগোভায় (Nagoya) চলমান ২০২৬ এশিয়ান গেমসের ৫৭ কেজি ওজন বিভাগের ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন হরিয়ানার এই ২৩ বছর বয়সি কুস্তিগীর। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া দেশজুড়ে।

কুস্তিতে নির্ধারিত ওজন সীমার মধ্যে থাকা সবসময়ই বড় চ্যালেঞ্জ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় ১৭০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রথম বাউটে নামতে পারেননি আমন, যা নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী সাময়িকভাবে তাঁকে ব্যানও করেছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)। তবে ক্ষমা চাওয়ার পর নিষেধাজ্ঞা ওঠে। এরপর কিছু প্রতিযোগিতায় ৬১ কেজি বিভাগে খেললেও এশিয়ান গেমসের আগে পুরনো ৫৭ কেজি শ্রেণীতেই ফিরে আসেন আমন। বুদাপেস্ট র‍্যাঙ্কিং সিরিজে সোনা জেতার পর নাগোভা এশিয়ান গেমসেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি।

ফাইনালে ওঠার রুদ্ধশ্বাস লড়াই

জাপানে ক্রুজ শিপে থাকার কারণে স্পারিং পার্টনার পাওয়ার সমস্যা থাকায় আমন লখনউয়ের সাই (SAI) কেন্দ্রেই নিজের চূড়ান্ত প্রস্তুতি সেরেছিলেন। কোয়ালিফিকেশন রাউন্ডে বাই পাওয়ার পর প্রি-কোয়ার্টারে স্থানীয় প্রতিপক্ষ জাপানের ইয়ামাতো ওগাওয়াকে ২০-৯ পয়েন্টে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়ে দেন তিনি। এরপর কাজাখস্তানের নুরদানাত আইতানোভকে ১২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জায়গা করে নেন।

সেমিফাইনালে তাজিকিস্তানের আইয়াল বেলোলিউবস্কির বিরুদ্ধে প্রথম পর্বে ২-৬ পিছিয়ে থাকলেও দুর্দান্ত কামব্যাক করেন আমন। ধৈর্য ধরে লড়াই করে শেষ পর্যন্ত ১৪-৮ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেন। ফাইনালে উত্তর কোরিয়ার চং সং হানকে ১১-৭ পয়েন্টে হারিয়ে কাঙ্ক্ষিত সোনা গলায় ঝোলালেন এই তরুণ তুর্কি।

পদকের লড়াইয়ে দীপক ও সাগর

শুধু আমন একা নন, নাগোভা এশিয়ান গেমসের কুস্তি থেকে ভারতের আরও পদক আসার সম্ভাবনা রয়েছে। ৮৬ কেজি থেকে উন্নীত হয়ে ৯৭ কেজি বিভাগে খেলা দীপক পুনিয়া এবং ৭৪ কেজি বিভাগের সাগর জগলান ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামছেন। দীপক সেমিফাইনালে অল্পের জন্য হেরে গেলেও ব্রোঞ্জের ম্যাচে মঙ্গোলিয়ার গানখুয়াগ গানবাটারের মুখোমুখি হবেন। অন্যদিকে, সাগর জগলানও ব্রোঞ্জের লড়াইয়ে লড়বেন কাজাখস্তানের নুরকোঝা কাইপানভের বিরুদ্ধে।

স্কুল পাঠক্রমে বড় বদল! সিলেবাস থেকে বাদ পড়বে মোঘল শাসন থেকে সিঙ্গুর আন্দোলন

কঠিন লড়াই শেষে পাকিস্তানকে দুরমুশ করে সোনার মুকুট ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *