পুজোর মুখে পকেটে টান! ৭০ টাকা বাড়ল গ্যাসের দাম, কলকাতায় নতুন দর কত? - 24 Ghanta Bangla News
Home

পুজোর মুখে পকেটে টান! ৭০ টাকা বাড়ল গ্যাসের দাম, কলকাতায় নতুন দর কত?

Spread the love

কলকাতা: পুজোর আনন্দ শুরু হতেই পকেটে বাড়তি টান পড়ার জোগাড়। ১ অক্টোবর থেকে আবারও এক দফায় বাড়িয়ে দেওয়া হলো ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।…

কলকাতা: পুজোর আনন্দ শুরু হতেই পকেটে বাড়তি টান পড়ার জোগাড়। ১ অক্টোবর থেকে আবারও এক দফায় বাড়িয়ে দেওয়া হলো ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এক লাফে ৭০ টাকা দাম বাড়ায় কলকাতায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ টাকা। তবে স্বস্তির বিষয় হল, সাধারণ ঘরের রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরে বাণিজ্যিক গ্যাসের দামে লাগাতার ওঠানামা লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরু থেকেই এর দামের গ্রাফ ছিল বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া:

  • এপ্রিল মাস: এক ধাক্কায় ২১৯ টাকা ৫০ পয়সা বেড়ে দাম হয়েছিল ২ হাজার ২০৮ টাকা।
  • মে মাস: আরও ৯৯৪ টাকা বৃদ্ধি পেয়ে তা পৌঁছে যায় ৩ হাজার ২০২ টাকায়।
  • জুন মাস: ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাম হয় ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা।
  • জুলাই ও অগাস্ট: এরপরে টানা দু’মাস দাম কিছুটা কমেছিল। জুলাইয়ে ১৭৪ টাকা কমে দাম ৩ হাজার ৮১ টাকা ৫০ পয়সা এবং অগাস্টে আরও ২০৯ টাকা কমে হয় ২ হাজার ৮৭২ টাকা।
  • সেপ্টেম্বর মাস: গত মাসের শুরুতেই ফের ১১ টাকা ৫০ পয়সা বেড়ে দাম দাঁড়ায় ২ হাজার ৮৮৪ টাকা।

আর এবার পুজোর ঠিক প্রাক্কালে আবারও ৭০ টাকা দাম বাড়ানো হল। এই দফায় দফায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে উৎসবের মরশুমে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও মিষ্টির দোকানগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, পুজো কাটলেই শুরু হবে বিয়ের মরশুম, যেখানে ক্যাটারিংয়ের খরচও এর প্রভাবে অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সিউড়িতে আক্রান্ত বীরভূমের বাঘ অনুব্রত! জয় শ্রী রাম স্লোগানে ভাঙা হল কার্যালয়

পশ্চিমবঙ্গকে সেমিকন্ডাক্টরের কেন্দ্র করতে বড় পরিকল্পনা মোদী সরকারের

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *