Mukesh Ambani Antilla: বৈভবপূর্ণ ‘অ্যান্টিলা’য় থেকে মাসে কত টাকা বিদ্যুৎ বিল দেন অম্বানি? শুনলে চমকে উঠবেন…. – Bengali News | Do You Know How Much Electricity Bill Mukesh Ambani Pays Every Month
অম্বানি প্রাসাদ অ্য়ান্টিলাImage Credit source: Getty Image | PTI
মুম্বই: গুগলে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি লিখে সার্চ করলে, যা দেখবেন তা হল, প্রথমেই রয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেস। যেখানে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা থাকেন। আর তারপরেই রয়েছে মুম্বইয়ের ‘অ্যান্টিলা’। সেখানে থাকেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি ও তাঁর পরিবার।
বাণিজ্য নগরের ছবিটা বড়ই অদ্ভুত। একদিকে, কিলোমিটারের কিলোমিটার বিস্তৃত বস্তি। অন্যদিকে, আকাশছোঁয়া ইমারত। সেই সবের মাঝেই জ্বলজ্বল করছে অম্বানির বাড়ি ‘অ্যান্টিলা’। বাড়ি বলা ভুল, সেটি আসলে প্রাসাদ। যার অন্দরে বৈভবের দিক থেকে নেই কোনও অভাব। মুকেশ-নীতার ‘স্বপ্নের নীড়ে’ রেস্তোরাঁ, জিম, শপিং মল, সুইমিং পুল থেকে খেলার মাঠ, রয়েছে সবই।
জানা যায়, এই ২৭ তলা প্রাসাদের নীচের তলাগুলি ফাঁকাই। সেখানে রয়েছে বিলাসবহুল জীবনযাপনের যাবতীয় সুবিধার জিনিসপত্র। রয়েছে গ্যারেজ, শপিং মল, রেস্তোরাঁ। এছাড়াও পরিচারকদের থাকার ঘর। আর এই প্রাসাদের একদম সর্বোচ্চ তলায় থাকে গোটা অম্বানি পরিবার। তবে যে বাড়িতে বৈভবের কোনওই অভাব নেই। সারাক্ষণ চলছে সেন্ট্রাল এসি। সেখানে মাসে বৈদ্যুতিক বিল কত আসে জানেন?
একটি প্রতিবেদন মাধ্যমে জানা গিয়েছে, গোটা মাসে অ্যান্টিলার বৈদ্যুতিক খরচ মোট ৬ লক্ষ ৩৭ হাজার ২৪০ ইউনিট। অর্থাৎ মুম্বইয়ের নিরিখে হিসাব করলে দাঁড়াচ্ছে, এক মাসে গড়ে ৭০ লক্ষ টাকা বৈদ্যুতিক বিল দেন মুকেশ অম্বানি। অর্থাৎ, বছরে ৮ কোটি টাকার অধিক শুধুমাত্র বৈদ্যুতিক বিল ভরতেই খরচ করে অম্বানি পরিবার।
