Kolkata Municipal Corporation: রাস্তা খারাপ দেখলেই ফোন করুন, সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাবে পুরসভা | KMC Pothole Repair Service: Spot a Bad Road? Just Call in KMC Helpline Number, Pothole Repair Car Will Arrive at Spot - 24 Ghanta Bangla News
Home

Kolkata Municipal Corporation: রাস্তা খারাপ দেখলেই ফোন করুন, সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাবে পুরসভা | KMC Pothole Repair Service: Spot a Bad Road? Just Call in KMC Helpline Number, Pothole Repair Car Will Arrive at Spot

Spread the love

রাস্তার গর্ত সারাইয়ের ডেডলাইন দিলেন পুরসভার কমিশনার।Image Credit: TV9 বাংলা

কলকাতা: অক্টোবর মাসের ১ তারিখ আজ। হাতে মাত্র আর চারদিন। তার মধ্যেই কলকাতার রাস্তা সারাইয়ের টার্গেট পুরসভার। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন। রাস্তা খারাপ এবং তা সংস্কার নিয়ে পুরসভার কী প্ল্যান, তা তুলে ধরেন।

৫ তারিখ ডেডলাইন-

এ দিন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে বলেন, “রাস্তা সংস্কারের জন্য ৩০ তারিখ ধরা ছিল। কিন্তু বৃষ্টির জন্য অনেক রাস্তা ধুয়ে গিয়েছে। যেখানে সারাই হয়েছিল, সেখানেও বৃষ্টির জন্য বেশ কিছু জায়গায় গর্ত হয়ে গিয়েছে। আমরা টার্গেট করেছি ৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার।”

তিনি আরও বলেন, “আমরা কলকাতাকে ৫টা ভাগে ভাগ করে নিয়েছি কর্পোরেশন এলাকা অনুযায়ী। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে।  পাঁচ জন সিনিয়র অফিসার রয়েছেন, ওরা পরিদর্শন করবেন। প্রত্যেক বরোর জন্য সুপারভাইজরি অফিসার রয়েছেন, তারাও নজরদারি করছেন। মাননীয়া মন্ত্রী ম্যাডাম বলেছিলেন, সমস্ত অফিসাররা যাবেন। তারা রিপোর্ট জমা দেবেন।”

রাস্তায় ঘুরছে পটহোল রিপেয়ারিং গাড়ি- 

তিনি জানান, ১৩টি পটহোল রিপেয়ারিং গাড়ি রয়েছে। রাস্তায় যেখানে যেখানে গর্ত রয়েছে, সেই গাড়িগুলি সংস্কারের কাজ করছে। কলকাতা পুরসভা কন্ট্রোল রুম এবং পাবলিক গ্রিভেন্স সিস্টেম-কে এক করে দেওয়া হয়েছে।
নাগরিকদের যে কোনও অসুবিধা যেমন রাস্তা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা- এই নম্বরে ফোন করলেই তার সমাধান করে দেওয়া হবে দ্রুত।

অভিযোগ জানানোর নম্বরগুলি হল-

২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪/

এছাড়া ২২২৬৯৯০৯ এই নম্বরেও অভিযোগ জানানো যাবে। কন্ট্রোল রুম থেকে পটহোল রিপেয়ারিংয়ের যে ১৩টি গাড়ি রয়েছে, তার মধ্যে কোনও একটি পাঠানো হবে।  এছাড়া টোল ফ্রি নম্বর- ১৮০০৩৪৫৩৩৭৫ -ও রয়েছে।
৮৩৩৫৯৯৯১১১ -এই হোয়াটসঅ্যাপ নম্বরেও অভিযোগ জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *