বঙ্গ বিজেপির নয়া কমিটিতেও জোর জেন-জি়র উপরে
এরপরেই দিল্লি থেকে নির্দেশ এসেছে, বিজেপির সাংগঠনিক কমিটিগুলিতে যত বেশি সংখ্যায় সম্ভব কমবয়সিদের রাখতে হবে। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘যুব মোর্চার নতুন যে কমিটি হবে, সেখানে জেন জি়–রা স্বাভাবিক নিয়মে থাকবেন। কিন্তু এ বার মহিলা মোর্চা এবং দলের জেলা কমিটিগুলিতেও জেন জি়–র সংখ্যা আগের থেকে অনেক বেশি থাকবে।’ জেন জি়–র একাংশ বিজেপি বিরোধী আন্দোলনে সামিল হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব দলের সর্বস্তরের নেতা–কর্মীদের জানিয়ে দিয়েছেন, জেন জ়ি–কে আক্রমণ করে একটি শব্দও খরচ করা যাবে না।