পুজোয় গন্তব্য পুরী? যাওয়ার পথে একরাত কাটান এই জল-জঙ্গলের মাঝে, দেখা মিলবে হাতির - 24 Ghanta Bangla News
Home

পুজোয় গন্তব্য পুরী? যাওয়ার পথে একরাত কাটান এই জল-জঙ্গলের মাঝে, দেখা মিলবে হাতির

Spread the love

ঠিক কতবার পুরী বেড়াতে গিয়েছেন, কোনও হিসাব আছে? বাঙালির ইমোশন ‘দী-পু-দা’। তাই সেই সব জায়গায় পঞ্চাশ বার গেলেও একঘেয়েমি আসে না। তবে পুজোর ছুটিতে একটু রদবদল করা ভালো। পুরী যান। সঙ্গে ঘুরে দেখুন চন্দকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এবং দেরাস ড্রাম। এখানে পাবেন সবুজের সান্নিধ্য।

ভুবনেশ্বরের উত্তর-পশ্চিম প্রান্তে চন্দকা-ডাম্পারা। শহর থেকে এই জঙ্গলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এটা হলো হাতির আবাসস্থল। আরও অনেক জন্তু-জানোয়ার রয়েছে। তবে হাতির আনাগোনা বেশি। ভারতপুর সংরক্ষিত বনাঞ্চলের দিকে গেলে হাতির দেখা মিলবেই। আর রয়েছে অজস্র পাখি। তাদের কিচির মিচিরে কান পাতা দায় এখানে। ক্রংকিটের জঙ্গলের মাঝে এক ফালি সবুজের আস্তানা এই স্যাংচুয়ারি।

এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ হলো দেরাস বাঁধ। জলাধার, জঙ্গল, পাহাড় — সব মিলিয়ে রিফ্রেশমেন্টের ঠিকানা এই দেরাস। চন্দকা অভয়ারণ্যের মধ্যেই রয়েছে এই ড্যাম। সকাল ১০টা থেকে বিকেলের ৫টার মধ্যে ঘুরে দেখতে পারেন এই জলাধার। সময় কাটাতে পারেন দেরাস বাঁধের ধারে বসে।

ভুবনেশ্বর থেকেও ডে-ট্যুর করা যায় চন্দকা। দেরাস থেকে গোদিবাড়ি পর্যন্ত রয়েছে জঙ্গলে জিপ সাফারির সুযোগ। চন্দকা এলে এটা কোনও ভাবেই মিস করা চলবে না। ১ ঘণ্টা এবং ২ ঘণ্টার জন্য জঙ্গল সাফারি করতে পারেন। এ ছাড়া জঙ্গলের মধ্যে হাইকিং করে পৌঁছতে যেতে পারেন দেরাস বাঁধের ধারে। সবুজের মাঝে সময় কাটাতে চাইলে সাইকেল ভাড়া করেও ঘুরে নিতে পারেন এই অঞ্চল। সূর্যাস্ত দেখতে পারেন বাঁধের ধারে।

Deras dam and Chandaka dampara forest
চন্দকা-ডাম্পারা অভয়ারণ্য ও দেরাস বাঁধ

পুরী যাওয়ার পথে দু’রাত্রি কাটাতে পারেন চন্দকা-ডাম্পারায়। এখানে দু’টি নেচার ক্যাম্প রয়েছে — দেরাস ও গোদিবাড়ি। দেরাস নেচার ক্যাম্পটি সবুজ জঙ্গলের মধ্যে অবস্থিত। এখানে বেশ কয়েকটি সাজানো-গোছানো কটেজ রয়েছে। এ ছাড়াও একটি ওয়াচটাওয়ার রয়েছে। সেখান থেকেও দেখা যায় দেরাস বাঁধ এবং সবুজ প্রান্তর। তাই সমুদ্র যাওয়ার পথে একদিন কাটাতে পারেন এই পাহাড়-জঙ্গল-জলাধারের মাঝে।

হাওড়া থেকে ট্রেনে চেপে ভুবনেশ্বর বা কটক নামুন। সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন এই জল-জঙ্গল। এ ছাড়া কলকাতা থেকে গাড়ি নিয়ে গেলেও জলেশ্বর, ভদ্রক হয়ে ভুবনেশ্বরের পৌঁছে যেতে পারেন। সেখান থেকে গাড়ি নিয়ে সোজা পৌঁছ যান চন্দকা।

FAQ

১. চন্দ্রকা-ডাম্পারা কোথায়?
ভুবনেশ্বরের উত্তর-পশ্চিম প্রান্তে, শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

২. চন্দ্রকা-ডাম্পারায় কী দেখা যায়?
হাতি, নানা প্রজাতির পাখি, জঙ্গল, পাহাড় ও দেরাস বাঁধের জলাধার দেখা যায়।

৩. দেরাস বাঁধ কোথায়?
চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছে দেরাস বাঁধ।

৪. চন্দ্রকা-ডাম্পারায় কী কী করা যায়?
জিপ সাফারি, হাইকিং, সাইক্লিং এবং বাঁধের ধারে বসে প্রকৃতি উপভোগ করা যায়।

৫. চন্দ্রকা-ডাম্পারায় কী ভাবে যাবেন?
হাওড়া থেকে ট্রেনে ভুবনেশ্বর বা কটক গিয়ে সেখান থেকে গাড়ি ভাড়া করে চন্দ্রকা-ডাম্পারা যাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *