TMC: জেলবন্দি সাদ্দামের সঙ্গে যোগ করে ব্যবাসায়ীদের থেকে তোলা, গ্রেফতার TMC নেতার ভাগ্না - Bengali News | Arrested TMC Leader's Nephew Taken from Businessmen Join Jailed Saddam - 24 Ghanta Bangla News
Home

TMC: জেলবন্দি সাদ্দামের সঙ্গে যোগ করে ব্যবাসায়ীদের থেকে তোলা, গ্রেফতার TMC নেতার ভাগ্না – Bengali News | Arrested TMC Leader’s Nephew Taken from Businessmen Join Jailed Saddam

Spread the love

কালনায় গ্রেফতার তৃণমূল নেতা
Image Credit source: Tv9 Bangla

কাটোয়া: জেলে বন্দি এক অভিযুক্তর নির্দেশে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ। গ্রেফতার কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের ভাগ্নে। ভিযুক্তের নাম বাপ্পা ওরফে অমিত মণ্ডল নামে এক যুবক।

পুলিশ সূত্রে খবর, বর্ধমান জেলে বিচারাধীন বন্দি রয়েছেন সাদ্দাম শেখ নামে এক ব্যক্তি। অভিযোগ, সাদ্দামের নির্দেশে কাটোয়ার ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলতেন অমিত। পুলিশের দাবি, সাদ্দামের সঙ্গে বাপ্পার সেই কথোপকথনের রেকর্ডের তথ্য পেয়েছে পুলিশ।

এরপরই শুক্রবার সন্ধে কাটোয়ার সার্কাস ময়দান থেকে অভিযুক্ত অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে পুলিশ চোদ্দ দিনের নিজেদের হেফাজত চেয়ে আজ কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। বিচারক তাঁকে ন’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্য দিকে, খুনের মামলায় অভিযোগে বর্ধমান কেন্দ্রীয় জেলে থাকা বিচারাধীন বন্দী সাদ্দাম শেখকে গ্রেফতার করার আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করেছে। এই বিষয়ে ধৃতের মামা কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান লক্ষীন্দর মণ্ডল বলেন, “আমি কিছু জানি না। ও খুব নিরীহ ছেলে। আমার কাছে থাকে আমি তো আপনার মুখে এসব শুনে অবাক।” এই ঘটনায় কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,”আমরা খুব আতঙ্কে আছি। শুনেছি জেলে বসেই আমাকে আর দিগন্ত পালকে খুন করার পরিকল্পনা করছে সাদ্দাম এবং জঙ্গল শেখ। কাটোয়ার কিছু ব্যবসাদার এদের টাকা দিয়ে মদত দিচ্ছে। তবে ভাইস চেয়ারম্যান এই ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।” তবে অভিযোগকারী ব্যবসাদার এ বিষয়ে কিছু বলতে চায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *