সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট চেন্নাইতে। ১৯ সেপ্টেম্বর শুরু সিরিজ। সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই ভারতের মাটিতে এ বারের সিরিজ এক পেশে হবে না বলেই অনেকে মনে করছেন। প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ের পিচে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের স্পিন আক্রমণে তাইজুল ইসলাম, মেহদি হাসান […]