নিজের ঘরে খুন বৃদ্ধা, তদন্ত এগোতেই গ্রেপ্তার নাতি - 24 Ghanta Bangla News
Home

নিজের ঘরে খুন বৃদ্ধা, তদন্ত এগোতেই গ্রেপ্তার নাতি

Spread the love

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সংগ্রাম দাসের বাড়ি চাঁচল থানার কলিগ্রাম এলাকায়। ১ জুন কলিগ্রাম দক্ষিণপাড়ায় নিজের বাড়ির শোওয়ার ঘর থেকে ৭০ ঊর্ধ্ব আরতি দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বৃদ্ধাকে সাঁড়াশি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, তদন্তের শুরু থেকেই পরিবারের সদস্যদের দিকে সন্দেহের তির ছিল। এর পরে নিহত বৃদ্ধার নাতি সংগ্রাম দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেরার মুখে সংগ্রাম খুনের ঘটনা স্বীকার করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *