কীভাবে এক বড় বিমান দুর্ঘটনা এড়াল ফ্লাইদুবাই? - 24 Ghanta Bangla News
Home

কীভাবে এক বড় বিমান দুর্ঘটনা এড়াল ফ্লাইদুবাই?

Spread the love

দুবাই: মাঝ আকাশে এক মারাত্মক বিমান দুর্ঘটনা এড়াল অলৌকিক উপায়ে। ইজরায়েলগামী ফ্লাইদুবাই (flydubai)-এর একটি ফ্লাইটে কো-পাইলটের অতর্কিত হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।…

দুবাই: মাঝ আকাশে এক মারাত্মক বিমান দুর্ঘটনা এড়াল অলৌকিক উপায়ে। ইজরায়েলগামী ফ্লাইদুবাই (flydubai)-এর একটি ফ্লাইটে কো-পাইলটের অতর্কিত হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে বিমানের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machchhar) এবং যাত্রীদের চরম সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জোরে ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়। নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

ফ্লাইট এফজেড ১০৭৩ (FZ 1073), ১৭৪ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল৷ ওই বিমানের কো-পাইলট আচমকাই ককপিটের ভেতরে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর ছুরি নিয়ে চড়াও হন। কো-পাইলটের এই আত্মঘাতী হামলার জেরে মাত্র দু’মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৭,০০০ ফুট নিচে নেমে আসে এবং বড় ধরনের বিপর্যয়ের দিকে এগোতে থাকে।

যে পাঁচটি অলৌকিক ঘটনায় রক্ষা পেল বিমানটি

* ককপিটের দরজা খোলা: গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত মচ্ছর অত্যন্ত সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রীরা ভেতরে প্রবেশ করে আক্রমণকারী কো-পাইলটকে কাবু করতে সক্ষম হন।

* যাত্রীদের ককপিটে হানা: প্লাম্বার ইয়ানিভ হায়ুন, ডেন্টিস্ট ড. শোষা মুসায়েভ সহ চার সাহসী যাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে ককপিটে ঢুকে পড়েন এবং হেডফোনের ক্যাবল দিয়ে কো-পাইলটকে বেঁধে ফেলেন। ড. মুসায়েভ তাৎক্ষণিকভাবে ক্যাপ্টেনের রক্তপাত বন্ধ করে তাঁর জীবন বাঁচান।

* প্লাম্বারের বিমান নিয়ন্ত্রণ: প্লেন যখন হুড়মুড়িয়ে নিচে নামছিল, তখন বিমান চালনার কোনো অভিজ্ঞতা না থাকলেও প্লাম্বার ইয়ানিভ হায়ুন ‘মেডে’ (Mayday) নামক এভিয়েশন সংক্রান্ত টিভি শো থেকে শেখা জ্ঞানের ওপর ভর করে স্টিয়ারিং লিভার উঁচুতে টেনে ধরে বিমানটিকে সোজা করার চেষ্টা করেন।

* ছুটিতে থাকা দুই পাইলটের তৎপরতা: ওই একই বিমানে ভ্রমণকারী দু’জন অফ-ডিউটি পাইলট দ্রুত ককপিটে প্রবেশ করেন, বিমানটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে পরিস্থিতি স্থিতিশীল করেন এবং সৌদি আরবের বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

* মারাত্মক ক্ষতি সত্ত্বেও নিরাপদ অবতরণ: তীব্র গতিতে নিচে নেমে আসার ফলে বিমানের লেজের অংশ বা রাডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ তা সত্ত্বেও বিমানটি নিরাপদে মাটিতে অবতরণ করে, যা দেখে অবাক হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

যাত্রীদের এই সম্মিলিত প্রতিরোধ ও অলৌকিক সব ঘটনার সমাপতনে শেষ পর্যন্ত একটি বড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটতে পারত বিশাল দুর্ঘটনা! ভারতীয় ক্যাপ্টেনের তৎপরতাতেই রক্ষা ১৮০ র বেশি যাত্রীর

দুবাই-তেল আবিব গামী বিমানে হাইজ্যাক আতংক! পাঠানো হল জরুরি সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *