অ্যাপ্রোচ রোডের কাজ হবে, বেনারস ব্রিজে নিষিদ্ধ ভারী যান চলাচল
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দু’মাস ধরে অ্যাপ্রোচ রোডের কাজ চলবে। এরপর নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ ট্রাফিক ব্লক করে সেতুর সঙ্গে সংযোগকারী অংশের বাকি কাজ শেষ করা হবে। তার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে নতুন সেতু।
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘তৃণমূল সরকার রেলকে সহযোগিতা করেনি। সেই কারণে বামনগাছি-বেনারস ব্রিজ এবং বাঙালবাবু-চাঁদমারি ব্রিজের দীর্ঘদিন কাজ ধরে আটকে ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরে ধাপে ধাপে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দ্রুত কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হবে।’