শুক্রবার থেকে রাজ্যে শুরু ৩ দিনের ‘সেবা সেতু অভিযান’, মিলবে কোন কোন প্রকল্পের সুবিধা? - 24 Ghanta Bangla News
Home

শুক্রবার থেকে রাজ্যে শুরু ৩ দিনের ‘সেবা সেতু অভিযান’, মিলবে কোন কোন প্রকল্পের সুবিধা?

Spread the love

কলকাতা: পুজো মিটতেই কলকাতা ও হাওড়া সহ রাজ্যের একাধিক পুরসভায় রয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে সাধারণ মানুষকে সুষ্ঠু নাগরিক পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে…

কলকাতা: পুজো মিটতেই কলকাতা ও হাওড়া সহ রাজ্যের একাধিক পুরসভায় রয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে সাধারণ মানুষকে সুষ্ঠু নাগরিক পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিতে এক বড় পদক্ষেপ করল সরকার। আগামী শুক্রবার, ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ ‘সেবা সেতু অভিযান’ বা জনকল্যাণ শিবির।

প্রশাসন সূত্রে জানা গেছে, কলকাতার ১৬টি বোরো এবং রাজ্যের প্রতিটি ব্লকে এই শিবির পরিচালিত হবে। কলকাতার ক্ষেত্রে প্রতি দুটি ওয়ার্ডের জন্য একটি করে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে। পূর্বতন সরকারের ‘দুয়ারে সরকার’ শিবিরের আদলেই এই ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পগুলি কাজ করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে হাজির থাকবেন। এছাড়া সাধারণ মানুষের লেনদেনের সুবিধার জন্য ক্যাম্পগুলিতে একাধিক ব্যাঙ্কের কাউন্টারও খোলা রাখা হচ্ছে।

কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?

এই শিবিরগুলির প্রধান আকর্ষণ হলো- রাজ্য সরকারের প্রকল্পের পাশাপাশি এক ছাতার তলায় একাধিক কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ। প্রধানত ২০টি গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে- অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী ও জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড ও পিএম কিষান সম্মান নিধি পিএম স্বনিধি প্রকল্প

ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর ও নিরাপত্তা

সাধারণত এই ধরনের জনমুখী শিবিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেক সময় ভিড়ের চাপে অনেকে আবেদন না করেই ফিরে আসেন বা ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতি এড়াতে এ বার কাউন্টারগুলিতে কঠোর ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, ৩ দিন ধরে চলা এই ক্যাম্পগুলির সুরক্ষায় কলকাতা পুরসভার পক্ষ থেকে লালবাজারের কাছে বাড়তি পুলিশি নিরাপত্তার আবেদন জানানো হয়েছে। তবে পুরকর্মীদের একাংশের আশঙ্কা, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে শিবিরে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন পুরভোটের আগে নিবিড় জনসংযোগ বাড়াতেই এই মেগা ক্যাম্পের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *