কাশ্মীরে দুর্ঘটনার কবলে বীরভূমের নানুরের পর্যটক দল - 24 Ghanta Bangla News
Home

কাশ্মীরে দুর্ঘটনার কবলে বীরভূমের নানুরের পর্যটক দল

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের তাকোড়া গ্রামের বাসিন্দা কুরবান শেখের নেতৃত্বে ২১ সেপ্টেম্বর ওই দলটি রওনা দেয়। ৫২ জনের ওই দল বাসে চেপে প্রথমে অজমের শরিফ যান। সেখান থেকে তাঁরা কাশ্মীরে পৌঁছন। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কুরবান শেখ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ড রেলে ধাক্কা মেরে উল্টে যায়। ওই গার্ডরেল না থাকলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যেতে পারতো বলে যাত্রীরা জানাচ্ছেন। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানিয়েছেন কুরবান শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *