সোনারপুরে গ্রেপ্তার গরু পাচার চক্রের অন্যতম অভিযুক্ত
বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ যাত্রিবাহী গাড়ি বলেই মনে হবে। কিন্তু, টেলগেট খুললেই দেখা যাবে, ভেতরে কোনও সিট নেই। সিট খুলে পুলিশের চোখে ধুলে দিয়ে এমন গাড়িতেই হতো গরু পাচার। সোনারপুরে গরু চুরির তদন্তে এমনই এক চক্রের হদিশ পেলেন তদন্তকারীরা। আসগার ফকির নামে ওই চক্রের এক সদস্যকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে গরু চুরি এবং পাচার চক্রের অন্যতম মাথা আসগার।