উত্তরপাড়ায় ফিরছে হিন্দুস্তান মোটরস? - 24 Ghanta Bangla News
Home

উত্তরপাড়ায় ফিরছে হিন্দুস্তান মোটরস?

Spread the love

হিন্দুস্তান মোটরস-এর এই প্রস্তাবের কথা স্বীকার করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, ‘হিন্দুস্তান মোটরস বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য জমি চেয়েছে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় জমি দেওয়ার ব্যবস্থা করছি।’ শুধু তাই নয়, সি কে বিড়লা গোষ্ঠীর সংস্থাটির কাছে প্রকল্পের জন্য ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) চেয়েছে রাজ্য সরকার। সংস্থার এক প্রতিনিধি মুখ্যমন্ত্রীর দপ্তরে এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিপিআর চাওয়া হয়। যদিও হিন্দুস্তান মোটরস-এর তরফে এখনও তা জমা দেওয়া হয়নি বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *