Breaking News Live: ফরিদাবাদে খেলতে খেলতে কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: ফরিদাবাদে খেলতে খেলতে কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার

Spread the love

ফরিদাবাদে খেলতে খেলতে কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার

হরিয়ানার ফরিদাবাদের সেহি গ্রামে রবিবার খেলতে খেলতে মাঠে থাকা খোলা পাতকুয়োয় পড়ে যায় তিন বছরের এক শিশুকন্যা। তড়িঘড়ি সেখানে পৌঁছে উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। শিশুটি আহত হলেও তার অবস্থা স্থিতিশীল।

আপাতত বৃষ্টির হাত থেকে কি রেহাই দক্ষিণবঙ্গের?

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আগামী ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চল থেকে শুষ্ক বাতাস অবাধে ঢুকতে থাকায় উপকূল ও উপকূল-লাগোয়া কয়েকটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

গণ্ডগোলের পরে এখনও LPU-র ক্যাম্পাসে চাপা উত্তেজনা, বাড়ি ফিরছেন পড়ুয়ারা

ধর্ষণ ও ছাত্রীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পাঞ্জাবের ফাগওয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। দুই দিন ধরে দফায় দফায় অশান্তির পরে ক্যাম্পাসে মোতায়েন প্রচুর পুলিশ। আপাতত দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। ক্যাম্পাস ছেড়ে বাড়ির পথে অধিকাংশ পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *