বৃষ্টি কমছে রাজ্যে, সোমবার শুকনো থাকবে দক্ষিণবঙ্গ! উত্তরবঙ্গেও নেই ভারী বৃষ্টির সম্ভাবনা
এবার জমবে পুজোর বাজার! আজ থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে চলেছে। কলকাতা ও দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের ঝড়বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া…
এবার জমবে পুজোর বাজার! আজ থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে চলেছে। কলকাতা ও দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের ঝড়বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলতে পারে, যদিও তা বেশি নয়। আবহাওয়া রিপোর্ট বলছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশির জেলাই বৃষ্টির দেখা পাবে না। ফলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল বাংলা কিছুটা হলেও স্বস্তিতে।
জানা গিয়েছে বেশির ভাগ জেলাতেই আজ রোদ উঠবে। এমনিতেও সোমবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার, মেঘমুক্ত। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে বিকেলের দিকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হতে পারে। এর জেরে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
অন্যদিকে, কলকাতায় বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকায় গরমও বেশি অনুভূত হবে। দুপুরের দিকে গরমের অনুভূতি প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। আজ দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বৃষ্টি হওয়ার সতর্কবার্তা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা বা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।