সিএমের নির্দেশ, বকেয়া বেতন পাবেন ডিএল-রা - 24 Ghanta Bangla News
Home

সিএমের নির্দেশ, বকেয়া বেতন পাবেন ডিএল-রা

Spread the love

এই সময়: পুজোর আগে হাসি ফিরল বন দপ্তরের দৈনিক মজুরিভিত্তিক অর্থাৎ ডিএল কর্মীদের মুখে।

রাজ্যের একাধিক ফরেস্ট ডিভিশনে অন্তত তিন মাস ডিএল–দের বেতন বাকি — রবিবারই ‘এই সময়’–এর প্রথম পাতায় সেই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। জানা যাচ্ছে, তার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিশেষ নির্দেশে রবিবারই সমস্ত ফরেস্ট ডিভিশনে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য টাকা ছাড়া শুরু হয়েছে প্রশাসনের তরফে। রবিবার সন্ধ্যায় রাজ্যের বনমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের সমস্ত ডিএল–দের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সোমবার অরণ্য ভবনে গিয়ে বিস্তারিত তথ্য দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *