সন্দেহের বশে পোস্ট মাস্টারকে অপহরণের অভিযোগ, ধৃত ৬ - 24 Ghanta Bangla News
Home

সন্দেহের বশে পোস্ট মাস্টারকে অপহরণের অভিযোগ, ধৃত ৬

Spread the love

এই সময়, দাসপুর: অফিসের কাগজপত্র ও টাকা জমা দিতে সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার গিয়েছিলেন হেড পোস্ট অফিসে। কাজ সেরে রাজ্যসড়কে হেড পোস্ট মাস্টারের সঙ্গে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সে সময়ে একটি গাড়িতে করে কয়েক জন এসে সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টারকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে দাসপুরে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ মোবাইল ট্র্যাক করে রাতেই হলদিয়া থেকে ওই গাড়িটিকে ধরে। উদ্ধার করা হয়েছে পোস্ট মাস্টারকেও। ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *