‘গেরুয়া’ নিয়ে মন্তব্যে আপত্তি, ধৃত উপপ্রধান - 24 Ghanta Bangla News
Home

‘গেরুয়া’ নিয়ে মন্তব্যে আপত্তি, ধৃত উপপ্রধান

Spread the love

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সম্প্রতি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে ‘গেরুয়া’ নিয়ে কিছু মন্তব্য করেন। সেই পোস্ট প্রকাশ্যে আসার পরেই এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধেয় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হন অনেকেই। তবে অভিযুক্তকে গ্রেপ্তারের পরে অবশ্য বিক্ষোভ থেমে যায়। ধৃত কৌশিক গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘আমি কাউকে অসম্মান করার জন্য কিছু করিনি। তবুও যদি এই ঘটনায় কেউ আঘাত পান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *