গর্ভাবস্থায় কফি খাওয়া নিরাপদ? সামান্থার পোস্টে শুরু বিতর্ক, কী বলছেন পুষ্টিবিদরা?
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু সম্প্রতি তাঁর ওয়েলনেস ডায়েরি থেকে কফি ও কুকিজ়ের ছবি করেছেন। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকেই হয়তো জানেন অভিনেত্রী মা হতে চলেছেন। আর এই অবস্থায় কফি খাওয়া নিয়ে হবু মায়েদের মনে নানা প্রশ্ন থাকে। যে হেতু এই পানীয়ে ক্যাফিন থাকে, তাই হবু মায়েদের কফি না খাওয়ার পরামর্শ দেন অনেকে। কিন্তু এই বিষয়ে পুষ্টিবিদদের মত কী?
পুষ্টিবিদরা বলছেন, অন্তঃসত্ত্বা মহিলাদের ডায়েট থেকে কফি পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে দিনে সর্বোচ্চ ২০০ মিলিগ্রাম বা তার চেয়েও কম পরিমাণ ক্যাফিন গ্রহণ করা যেতে পারে। মনে রাখতে হবে, ক্যাফিন শুধু কফিতে থাকে না। সারাদিনে আপনি যে যে উৎস থেকে ক্যাফিন পাচ্ছেন, তারও হিসাব রাখা জরুরি।
-
চা
-
চকলেট ও কোকো
-
সোডা বা কোল্ড ড্রিঙ্ক
-
এনার্জি ড্রিঙ্ক
কোন কফিতে ক্যাফিনের পরিমাণ কত?
১. কোল্ড ব্রু: 150–240 মিলিগ্রাম
২. ড্রিপ কফি: 95–140 মিলিগ্রাম
৩. ইনস্ট্যান্ট কফি: 30–90 মিলিগ্রাম
৪. এস্প্রেসো: 63 মিলিগ্রাম
৫. লাতে বা ক্যাপুচিনো: 63 মিলিগ্রাম
৬. ডিক্যাফ কফি: 2–5 মিলিগ্রাম
অতিরিক্ত ক্যাফিনে ঝুঁকি কেন?
গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফিন গ্রহণের ফলে কিছু গুরুতর শারীরিক জটিলতা তৈরি হতে পারে। গর্ভধারণের একেবারে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ক্যাফিন গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্লাসেন্টা ভেদ করে ক্যাফিন ভ্রূণ পর্যন্ত পৌঁছয়, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে।
ক্যাফেতে কফি অর্ডার দেওয়ার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন?
-
কফি শপ থেকে বড় কাপের কফি বা অতিরিক্ত এস্প্রেসো শট নেওয়া বন্ধ করুন।
-
কফিতে অতিরিক্ত চিনি, ফ্লেভার্ড সিরাপ বা হুইপড ক্রিম থাকলে রক্তে শর্করা বাড়তে পারে এবং ওজন অনিয়ন্ত্রিত হতে পারে।
-
যাঁরা কফির স্বাদ ও গন্ধ ভালোবাসেন, তবে সাধারণ ক্যাফিনেটেড কফির বদলে ডিক্যাফ কফি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।