‘ভুলে যেও না, তুমি একজন বিজয়ী’, ক্যান্সারজয়ী দত্তক কন্যার প্রথম সিনেমায় সই, আনন্দে আবেগপ্রবন বিবেক
সংশ্লিষ্ট অনুষ্ঠানে দাঁড়িয়ে সাহারা বলেন, ‘ শীঘ্রই দুবাইয়ে দেখা হবে, আর আমার মনে হয় না আমাদের মধ্যে আর কোনও দূরত্ব থাকবে। আমি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছি। এটি একটি নেপালি সিনেমা। চুক্তিতে সই করার আগে আমি আপনাদের আশীর্বাদ নিতে চেয়েছিলাম।’ এর পরেই বিবেককে লক্ষ্য করে সাহারা জানান, ‘ছোটবেলা থেকেই আপনাকে দেখে আসছি। সবসময় আপনার মতো হতে চেয়েছি। আমার জীবনে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে। আপনার দেখানো পথেই সবসময় হাঁটতে চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না।’ এ ছাড়াও সাহারা জানান, অভিনয় এবং নাচের জন্য বিবেকের সাপোর্ট ছিল। তাই নিজের প্রথম ছবিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।