শাড়ির জন্য হুড়োহুড়ি, উত্তরপ্রদেশে ভিড়ের চাপে মৃত্যু মহিলার
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মধু সিং (৪৫)। শুক্রবার, পরিবারের লোকজন জানিয়েছেন, বরেলি ক্লাবে ওই শাড়ি বিতরণের আয়োজন করেন এলাকার মেয়র। তাঁর ছেলের সংস্থার তরফে ওই শাড়ি বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে ভিড়ের চাপে মৃত্যু হয় মধু সিং-এর। ওই দিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, মধুর শারীরিক অবস্থা সম্পর্কে অনেক দেরিতে জানানো হয়েছিল তাঁদের।