কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি – Bengali News | Calcutta High Court Judge Angry Over Making College Professors as Polling Officer
অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বৃহস্পতিবারই মামলার শুনানি কমিশনকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি। তিনি বলেন, “আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী অপনারা তো বিচারকদেরও নিয়োগের ব্যবস্থা রেখেছেন। কোনও অসুবিধা নেই, আমাদের নিয়োগ করুন। আমরা পোলিং অফিসার হিসেবে বুথে ডিউটি করতে যাব।” পাল্টা কমিশনের যুক্তি ছিল, ভোটের মুখে মামলা করার জন্য এখন নতুন করে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে ভোট করানো সম্ভব নয়। কিন্তু, হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এটা কোনও যুক্তি হতে পারে না। একইসঙ্গে কমিশনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তির ব্যাখা চেয়ে পাঠান বিচারপতি। শুক্রবার সেই সংক্রান্তই মামলা ছিল।