প্রচারে গিয়ে ফের বাধার মুখে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া। বনগাঁ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। একইসঙ্গে বিধায়কের কাছে জানতে চায় গত পাঁচ বছর তিনি ওই এলাকায় আসেননি কেন? বিজেপির প্রচার মিছিলের উল্টো দিক থেকে মহিলারা জয় বাংলা স্লোগান দিতে […]