TMC-BJP clash: ভোটের আগে বিজেপি নেতাকে ‘হুমকি’, বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান? – Bengali News | BJP leader filed complaint against TMC leader Seikh Sufian
ভোট যত এগোচ্ছে তত তপ্ত হচ্ছে নন্দীগ্রামের মাটি। ভোটের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে হুমকি-বোমাবাজির অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতার উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। পাল্টা তাঁর হুঁশিয়ারি, মিথ্যা মামলা দিয়ে মাঠ ফাঁকা করার পরিকল্পনা করছে বিরোধীরা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। শেখ সুফিয়ানের বিরুদ্ধে তিনিই অভিযোগ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান।