শুবমানের বিরুদ্ধে লড়াইয়ে শেষ হাসি অভিষেকের, IPL-এর আগেই রুদ্ধশ্বাস থ্রিলার
ভারতের জাতীয় দলের হয়ে একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন তাঁরা। একাধিক ম্যাচে ওপেনে নেমে জুটি বেঁধে দলকে জিতিয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও পাঞ্জাবের হয়ে খেলেই গড়েছেন কেরিয়ার। এ বার ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকলেন শুবমান গিল বনাম অভিষেক শর্মা ডুয়েলের। এই লড়াইতে শুরুটা দারুণ করেছিলেন গিল। তবে শেষ হাসি হাসলেন অভিষেক। একের পর এক চার-ছক্কা মারলেও শেষ পর্যন্ত অভিষেকের বলেই আউট হলেন গিল। শের-ই-পাঞ্জাব টুর্নামেন্টে রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।