স্ত্রীকে খুনের পরে বাড়ি ফিরে আত্মঘাতী স্বামী - 24 Ghanta Bangla News
Home

স্ত্রীকে খুনের পরে বাড়ি ফিরে আত্মঘাতী স্বামী

Spread the love

জানা গিয়েছে, শুক্রবার, বারনালা জেলার চাননওয়াল গ্রামের একটি মাঠে শাশুড়ির সঙ্গে গবাদি পশুর জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন কুলবিন্দর। অভিযোগ, সেখানেই, নিজের মায়ের সামনে, স্ত্রীকে কুঠার জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপান ভোলা। শুক্রবার দুপুরে, ওই আক্রমণের জেরে ঘটনাস্থলেও মৃত্যু হয় কুলবিন্দরের। এর পরে বাড়িতে ফিরেই বিষ খান ভোলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *