সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল না মামলায় - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল না মামলায়

Spread the love

এ দিন সুপ্রিম কোর্টে তৃণমূলের কালীঘীট শিবিরের হয়ে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল বলেন, ‘ক্যামাক স্ট্রিটের ওই ভবন লিজ়ে নেওয়া হয়েছে। সেখানে অফিস চলছে। ওই অফিসে কেন রেজিস্টার্ড পার্টির বোর্ড রাখা যাবে না?’ তিনি বেশ কিছু উদাহরণ পেশ করে বলেন, ‘তৃণমূলের ওই বোর্ড যেখানে ছিল, তার পাশেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও বোর্ড রাখা ছিল। সেটি খোলা হয়নি।’ এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে সিবালের প্রশ্ন, ‘তৃণমূলের বোর্ড খোলা হলেও কেন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ড খোলা হলো না?’ তবে সিবালের ওই যুক্তি শীর্ষ আদালত গ্রহণ করেনি৷ সুপ্রিম কোর্ট জানায়, বর্তমানে ওই মামলা হাইকোর্টে বিচারাধীন, এখনও সেটি খারিজ হয়নি। হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, বিলবোর্ড খোলা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। যদিও হাইকোর্টে ওই মামলার নিষ্পত্তি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *