দিল্লিতে মেসবাড়ি ভেঙে মৃত বেড়ে ৬
দিল্লিতে পুরোনো পাঁচতলা মেসবাড়ি ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬। রবিবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকার দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ওই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের নীচে কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে প্রশাসনের আশঙ্কা। ওই ঘটনার পরেই দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD) সেখানে চারতলার বেশি উঁচু সব বেআইনি নির্মাণ চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে।