মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রকে রেল, অন্ধ্রপ্রদেশকে রেল! কেন্দ্রের থেকে বড় উপহার পেল ৩ রাজ্য - 24 Ghanta Bangla News
Home

মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রকে রেল, অন্ধ্রপ্রদেশকে রেল! কেন্দ্রের থেকে বড় উপহার পেল ৩ রাজ্য

Spread the love

মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রকে রেল, অন্ধ্রপ্রদেশকে রেল! কেন্দ্রের থেকে বড় উপহার পেল ৩ রাজ্য

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনন মন্ত্রীসভা মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশে দুটি নতুন মাল্টিট্র্যাকিং রেল প্রজেক্টে অনুমোদন দিয়েছে। এমনকি অন্ধ্রপ্রদেশে ৪ লেনের বাভেল-নেল্লর হাইওয়ে তৈরির বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

জানা গিয়েছে দুই রেল প্রজেক্টের অধীন ১৭৬ কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি করতে আনুমানিক খরচ পড়বে ৩,৩৯৯ কোটি টাকা।

রেলপথগুলি হল রাতলাম-নাগড়া ৩ এবং ৪ লাইনের কাজ। ওয়ার্ধা-বালহার্শাহ ৪ লাইনের কাজ। রেলপথে যাতায়াত আরও দ্রুততম করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে ৭৮৪ গ্রামের ১৯.৭৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।

এই রুটগুলি কয়লা, সিমেন্ট, ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ, গুরুত্বপূর্ণ কন্টেনার, কৃষিকাজে প্রয়োজনীয় সরঞ্জাম, পেট্রোলিয়ামের মতো জরুরী পণ্য ট্রান্সপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই রেলপথ চালু হল তা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা। আশা এর ফলে তেলের আমদানী ২০ কোটি লিটার কমবে। কার্বন নির্গমন ৯৯ কোটি কিলোগ্রাম কমাবে। যা প্রায় ৪ কোটি গাছ লাগানোর সমান উপকারী।

অন্ধ্রপ্রদেশে ৪ লেন বিশিষ্ট ১০৮.১৩৪ কিলোমিটার দীর্ঘ বাভেল-নেল্লর হাইওয়ে নির্মাণে আনুমানিক খরচ প্রায় ৩,৬৫৩.১০ কোটি টাকা। বিশাখাপত্তনাম-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু এবং চেন্নাই-বেঙ্গালুরু বাণিজ্য করিডোরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই হাইওয়ে। এছাড়াও কৃষ্ণপত্তনাম বন্দরে অ্যাক্সেসের জন্য কার্যকরী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *