কারণে-অকারণে ট্রেনের চেন টানছেন?
ভারতীয় রেল প্রতিদিন প্রায় কয়েক কোটিরও বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়। বিশাল এই রেল পরিষেবায় যাত্রীদের সুরক্ষার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তার মধ্যেই একটি হলো ট্রেনের কামরায় থাকা উজ্জ্বল লাল রঙের অ্যালার্ম চেন। ট্রেনে যাতায়াতের সময় এই চেন খেয়াল করেননি, এমন যাত্রী খুঁজে পাওয়া ভার। জরুরি পরিস্থিতি ছাড়া এই অ্যালার্ম চেনে যে হাত দেওয়া যায় না, তা কমবেশি সকলেরই জানা। কিন্তু চলন্ত ট্রেনে হঠাৎ এই চেন টানলে ঠিক কী হয় এবং কী ভাবে এত বড় ট্রেন নিমেষে দাঁড়িয়ে পড়ে, তা অনেকেরই অজানা।