Annapurna Scheme in Bengal: কারা পাবেন না অন্নপূর্ণ ভাণ্ডার? ১ জুন আবেদনের আগে জেনে নিন | Approval Granted for the Annapurna Scheme, Find Out Who Is Eligible to Apply - 24 Ghanta Bangla News
Home

Annapurna Scheme in Bengal: কারা পাবেন না অন্নপূর্ণ ভাণ্ডার? ১ জুন আবেদনের আগে জেনে নিন | Approval Granted for the Annapurna Scheme, Find Out Who Is Eligible to Apply

Spread the love

কলকাতা: অন্নপূর্ণা যোজনায় অনুমোদন বিজেপি সরকারের। অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। ১ জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যাবে তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন একেবারে বিবৃতি জারি যাবতীয় বিষয় বিশদে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যেমন বয়সীমার কথা উল্লেখ রয়েছে তেমনই কারা পাবেন, কারা পাবেন, কী শর্ত সবই জানিয়ে দেওয়া হয়েছে। 

সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডর প্রাপকদের নাম উঠে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায়। ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা পোর্টালে নতুন করে আবেদনের সুযোগও মিলবে। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি আগে তাঁরা এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে বেশ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চলবে ঝাড়াই-বাছাই। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন কোনও বাধ্য-বাধ্যকতা ছিল না, এ ক্ষেত্রে কিন্তু সেই সরলীকরণ থাকছে বলেই জানা যাচ্ছে। 

তবে SIR-এ চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতদের নাম বাদ পড়বে। এসআইআর-র ট্রাইব্যুনালে আবেদনকারীরাও প্রকল্পের সুবিধা পাবেন। সিএএ-তে আবেদনকারীরাও টাকা পাবেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তবেই মাসে মাসে ঢুকবে ৩ হাজার টাকা। 

কিন্তু আয়কর দিলে মিলবে না এই প্রকল্পের সুবিধা। সরকারি, আধা-সরকারি চাকরি করলেও প্রকল্পের সুবিধা মিলবে না। অর্থাৎ এ ক্ষেত্রে আর্থিক প্রয়োজনের দিক বিবেচনা করেই প্রাপকদের অগ্রাধিকার দিতে চাইছে সরকার। সোজা কথায়, সমাজের যে অংশের এই অর্থের সবথেকে বেশি প্রয়োজন রয়েছে তাঁদের হাতেই এই টাকা সরকার পৌঁছে দিতে চাইছে বলে মত ওয়াকিবহাল মহলের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *