অলিম্পিকে সোনা জিতলেই ৮ কোটি, বাংলার ক্রীড়াবিদদের জন্য একগুচ্ছ ঘোষণা ক্রীড়ামন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

অলিম্পিকে সোনা জিতলেই ৮ কোটি, বাংলার ক্রীড়াবিদদের জন্য একগুচ্ছ ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

Spread the love

মন্ত্রী জানান, এতদিন রাজ্যের তরফে এই ধরনের নির্দিষ্ট আর্থিক পুরস্কারের ঘোষণা ছিল না। এবার থেকে ন্যাশনাল গেমসে সোনা জয়ীদের ৭ লক্ষ, রুপো জয়ীদের ৬ লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা চাই পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক এবং জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করুক।’

অলিম্পিক, প্যারিলিম্পিক, কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিকস্তরে পদক জিতলে আর্থিক পুরস্কারের অঙ্ক বিপুল বাড়ানোর ঘোষণা করলেন তিনি। এতদিন সরকারের পক্ষ থেকে দেওয়া হতো ২৫ লক্ষ টাকা। সেটা একধাপে বেড়ে ৮ কোটি করা হলো। অর্থাৎ, আন্তর্জাতিকস্তরে প্রতিযোগিতায় সোনা জিতলে দেওয়া হবে ৮ কোটি টাকা। মন্ত্রী বলেন, আগের সরকার অলিম্পিকের সোনার পদক জয়ীদের মাত্র ২৫ লক্ষ টাকা দিত। কেউ অলিম্পিকে পদক জিতলে এবার থেকে আমরা আট কোটি টাকা দেব। আগে রুপো জিতলে ১৫ লক্ষ দেওয়া হতো। আমরা ৬ কোটি দেব। ব্রোঞ্জ জয়ীদের ১০ লক্ষ দেওয়া হতো। আমরা ৪ কোটি দেব।

শুধু আর্থিক পুরস্কারই নয়, অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী DSP র‍্যাঙ্ক পর্যন্ত সরকারি চাকরির ব্যবস্থার কথাও ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি স্বীকৃত স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ক্লাবগুলিকে নিয়ম মেনে অনুশীলনের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *