গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে দাপাচ্ছেন ‘কিট’ পড়ুয়ারা - 24 Ghanta Bangla News
Home

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে দাপাচ্ছেন ‘কিট’ পড়ুয়ারা

Spread the love

এই সময়: গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে ভারতীয় টিমের সাফল্যের পিছনে রয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (‘কিট’) বড় অবদান। এখানকার ১২ জন ক্রীড়াবিদ পদকের লড়াই চালাচ্ছেন স্কটিশ শহরে।

এঁদের মধ্যে স্প্রিন্টার অনিমেষ কুজুর বুধবারই ২০০ মিটারের ফাইনালে উঠেছেন চ‍লতি মরশুমের সেরা সময় (২০.৪৬ সেকেন্ড) করে। ফাইনালে উঠেছেন জাতীয় রেকর্ডধারী দেশের সেরা শট পাটার তেজিন্দরপাল সিং তুর। সঙ্গে সমরদীপ সিং গিলও।

১১০ মিটার হার্ডলস ফাইনালে উঠেছেন তেজস অশোক সিরসে। তেজস্বীন শঙ্করের লড়াই শুরু ডেকাথলনে। এঁরা ছাড়াও আছেন যশস পি, শ্রীশঙ্কর এম, প্রবীণ চিত্রভেল, পারুল চৌধরি, রবিনা, প্রিয়াঙ্কা গোস্বামী এবং সাঁতারু সাজন প্রকাশ (প্রাক্তনী)।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত বলেন, ‘এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। শুধু আমাদের প্রতিষ্ঠানের জয় নয়, এটা হলো পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে খেলাধুলোর যে ধারা আমাদের রয়েছে, তারই এক অনবদ্য প্রকাশ।’

তিনি যোগ করেছেন, ‘খেলাধুলোর আন্তর্জাতিক মানচিত্রে এক শক্তি হিসেবে উঠে আসার যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের দেশের রয়েছে, উচ্চশিক্ষার পরিকাঠামো থেকেই তার একটি দিশা দেখানো যেতে পারে। সেটাই আমাদের পড়ুয়ারা করে দেখাচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *