নির্বাচনী ফল দেখে চাঙ্গা শেয়ার বাজার, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স - 24 Ghanta Bangla News
Home

নির্বাচনী ফল দেখে চাঙ্গা শেয়ার বাজার, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Spread the love

বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের আবহে চাঙ্গা ভাব দেশের শেয়ার বাজারে। শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে স্টার্ট করে এগিয়ে গিয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে ১ শতাংশেরও বেশি।

 এ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে প্রায় ১০০০ পয়েন্ট বা ১.৩ শতাংশ। নিফটি৫০ বেড়েছএ ১.২০ শতাংশ। এর জেরে নিফটি৫০ পৌঁছেছিল ২৪,২৯০ পয়েন্টে। সেনসেক্স ৭৭,৯১১ পয়েন্টে উঠেছিল। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপ ৬ লক্ষ কোটি টাকা বেড়েছে।

নিফটি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্স ১ শতাংশের বেশি বেড়েছে।  নিফটি আইটি এবং নিফটি মিডিয়া বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে রয়েছে। রিয়েলটি, এমএনসি, এফএমসিজি, মেটাল, অটো, ক্যাপিটাল মার্কেট, পিএসইউ ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে ১ থেকে ২.৫ শতাংশের মধ্যে।

কেন বাজারে বৃদ্ধি?

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরী— বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হয়েছে। এই সব রাজ্যে প্রাথমিক ট্রেন্ডে কেন্দ্রের শাসক তথা বিজেপি-র ভালো ফলের ইঙ্গিত মিলছে। এই প্রবণতা ব্যবসা ও শিল্প বিস্তারের পরিবেশের সৃষ্টি করবে বলে সেন্টিমেন্ট বাজারের। যা লগ্নিকারীদের ইনভেস্টের আগ্রহ বাড়িয়েছে। যার প্রতিফলন দেখা গিয়েছে সেনসেক্স, নিফটি৫০-সহ বিভিন্ন ইনডেক্সের গ্রাফে।

এ ছাড়াও বেশ কয়েকটি ফ্যাক্টর দালাল স্ট্রিটের পজ়িটিভ ভাইবের পক্ষে সহায়ক হয়েছে। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো নিয়ে ইরানের সাম্প্রতিক প্রস্তাব নিয়ে পর্যালোচনার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা যুদ্ধ থামার আশা বাড়িয়েছে। এর জেরে জ্বালানি তেলের দামও স্টেবল রয়েছে। গত ৩ দিনে এর খুব বড় পরিবর্তন হয়নি। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে পজ়িটিভ ভাইব রয়েছে বৃহস্পতিবার। এই সবের জন্য ই দালাল স্ট্রিটে পজিটিভ ভাইব বলে মত বিশেষজ্ঞদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *