বড় চমক পানিহাটিতে! শুরুতেই তৃণমূলকে পিছনে ফেলে লিড নিলেন অভয়ার মা - 24 Ghanta Bangla News
Home

বড় চমক পানিহাটিতে! শুরুতেই তৃণমূলকে পিছনে ফেলে লিড নিলেন অভয়ার মা

Spread the love

কলকাতা: পানিহাটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় চাঞ্চল্যকর মোড়। গণনার দ্বিতীয় রাউন্ড শেষ হতে যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে এই কেন্দ্রে আপাতত লিড বজায় রেখেছেন বিজেপি …

কলকাতা: পানিহাটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় চাঞ্চল্যকর মোড়। গণনার দ্বিতীয় রাউন্ড শেষ হতে যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে এই কেন্দ্রে আপাতত লিড বজায় রেখেছেন বিজেপি প্রার্থী অভয়ার মা। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে শুরুর দিকের এই প্রবণতা রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। (Panihati Election Results 2026)

দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বেশ কিছুটা ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে ভোট গণনার এই চিত্র নেহাতই প্রাথমিক। পানিহাটির মতো বড় কেন্দ্রে আরও একাধিক রাউন্ডের গণনা বাকি রয়েছে। পোস্টাল ব্যালট এবং ইভিএম গণনার প্রথম দিকের এই লিড শেষ পর্যন্ত বিজেপি ধরে রাখতে পারে, না কি তৃণমূল পাল্টা লড়াইয়ে ফিরে আসে, এখন সেটাই দেখার। গণনাকেন্দ্রের বাইরেও এই মুহূর্তের ফলাফল নিয়ে দুই শিবিরের কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *