পুজোর আগে কনুই ও হাঁটুর কালচে ছোপ দূর করতে ব্লিচ নয়, ভরসা রাখুন ঘরোয়া ৩ মাস্কে
দেহের অন্যান্য অংশের তুলনায় কনুই এবং হাঁটুর ত্বক খসখসে, কালচে হয় বেশি। নিয়মিত যত্ন না নেওয়া, কম জল খাওয়ার জন্য অনেকের ত্বকেই এমন সমস্যা হয়। দীর্ঘদিন ধরে ডায়াবিটিস অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলেও দেহের এই অংশগুলি খসখসে কিংবা কালচে হয়ে যেতে পারে। সামনেই পুজো। তার আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি দামি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করেও রান্নাঘরের সাধারণ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন মাস্ক। তবে প্রাকৃতিক মাস্ক ব্যবহারে রাতারাতি অলৌকিক ফল মেলে না। এর জন্য প্রয়োজন ধৈর্য ও নিয়মিত যত্ন।