ডাল রান্নার আগে কতক্ষণ ভিজিয়ে রাখবেন? জেনে নিন সঠিক সময় - 24 Ghanta Bangla News
Home

ডাল রান্নার আগে কতক্ষণ ভিজিয়ে রাখবেন? জেনে নিন সঠিক সময়

Spread the love

pulses

ডাল ভারতে অন্যতম পরিচিত খাবার। তবে রান্নার আগে সব ধরনের ডাল সারারাত ভিজিয়ে রাখার প্রয়োজন নেই।

mung pulses

ডাল কতটা বড়, শক্ত এবং সেটি গোটা না কি ভাঙা—তার উপর নির্ভর করে ভেজানোর সময়।

Pulses

ডাল ভিজিয়ে রাখলে দানা নরম হয়, রান্নার সময় কমে এবং সমান ভাবে সেদ্ধ হতেও সুবিধা হয়।

mug dal

মুগ ডাল সাধারণত ভেজানো ছাড়াই রান্না করা যায়। তবে ১৫-৩০ মিনিট ভিজিয়ে রাখলে দ্রুত নরম হয়।

dal makhani

গোটা সবুজ মুগের ক্ষেত্রে ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখা ভালো। মুসুর ডালের ক্ষেত্রেও ভেজানো বাধ্যতামূলক নয়।

Musur dal

তবে মুসুর ডাল ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয়। আর তাড়াতাড়ি নরম হয়ে যায়।

Mug dal

ছোলার ডাল তুলনামূলক শক্ত হওয়ায় ২-৪ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। এতে ডাল দ্রুত ও সমান ভাবে সেদ্ধ হয়।

Buily dal

অন্যদিকে বিউলির ডাল ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখা ভালো, আর ভাঙা উড়দের ক্ষেত্রে ২-৪ ঘণ্টাই যথেষ্ট।

doas idly

ইডলি বা ডোসার ব্যাটার তৈরির জন্য বিউলির ডাল ৪-৬ ঘণ্টা ভিজিয়ে রাখলে নরম ব্যাটার তৈরি হয় এবং ভালো ফারমেন্টও হয়।

ভেজানোর শেষে জল ফেলে ডাল ভালো করে ধুয়ে জলে রান্না করুন। গরম বা আর্দ্র আবহাওয়ায় ঘরের তাপমাত্রায় সারারাত ভিজিয়ে না রেখে ফ্রিজে রাখাই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *