গৌতম ঘোষকে নিয়ে তথ্যচিত্র, নীলাদ্রির 'মুভিং ফোকাস' এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে - Bengali News | Documentary on goutam ghosh moving focus will be showcase on kolkata film festival - 24 Ghanta Bangla News
Home

গৌতম ঘোষকে নিয়ে তথ্যচিত্র, নীলাদ্রির ‘মুভিং ফোকাস’ এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে – Bengali News | Documentary on goutam ghosh moving focus will be showcase on kolkata film festival

Spread the love

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘মুভিং ফোকাস’-এর ঝুলিতে ইতিমধ্য়েই রয়েছে জাতীয় পুরস্কার। এই ছবির জন্যই সেরা সম্পাদনার জাতীয় সম্মান পেয়েছে নীলাদ্রি রায়। আর সেই ‘মুভিং ফোকস’ তথ্যচিত্রটিই এবার দেখানো হবে ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে। যা কিনা শুরু হচ্ছে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর। ৮ নভেম্বর বিকেল ৪ টের শোয়ে শিশির মঞ্চে দেখানো হবে এই তথ্যচিত্র। মুভিং ফোকাস তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সিজার দাস।

জাতীয় পুরস্কার পাওয়ার পর TV9 বাংলা ডিজিটালকে নীলাদ্রি জানিয়ে ছিলেন, ”জাতীয় পুরস্কার পেয়ে সত্যিই খুব ভাল লাগছে। এটা খুব বড় সম্মান। মুভিং ফোকাস একটি তথ্যচিত্র যা তৈরি হয়েছে, গৌতম ঘোষের সিনেমা যাপনকে নিয়ে। এটাকে অন্য়ান্য বায়োপিকের মতো বলা যাবে না। আসলে, এখানে গৌতমদার সিনেমা তৈরির গল্পকেই তুলে ধরা হয়েছে। তাঁর সিনেজীবন অনেক দীর্ঘ। সিনেম্যাটোগ্রাফার থেকে পরিচালনা। অ্যানালগ ক্য়ামেরা থেকে সেই সাদা-কালো ইমেজের সময়। এমনকী, আধুনিক ডিজিটাল সময়ও তিনি ছবি তৈরি করছেন। আর এই সবেতেই তাঁর স্বতন্ত্রতা ফুটে উঠেছে। চলচ্চিত্র জগতে এতটা ভার্সেটাইল সিনে কেরিয়ার কোনও পরিচালকেরই প্রায় নেই। গৌতমদার এই দীর্ঘযাত্রাকেই ক্যামেরাবন্দি করা হয়েছে এই তথ্যচিত্রে। ”

নীলাদ্রি আরও বলেছিলেন, ”আসলে গৌতমদার সঙ্গে বহুদিন ধরে কাজ করছি। ওনাকে খুবই কাছ থেকে দেখেছি। ছবি সম্পাদনার সময় এগুলো খুব কাজে দিয়েছে। আর সেই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছি। সেটাও খুব বড় সম্মান। গৌতমদাও খুবই খুশি। উনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমার মনে হয়, গৌতমদাকে নিয়ে এমন কাজ হওয়াটা খুবই প্রয়োজন ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *